নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিরবাহা হাঁসদা - The News Lion

নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিরবাহা হাঁসদা

 


দি নিউজ লায়নঃ     বুধবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদা ঝাড়গ্রাম ব্লকের সাপধরা অঞ্চলের দুবরাজপুর, রাজপাড়া ,পুকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার করেন। বিরবাহা হাঁসদার সাথে প্রচারে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গেশ মল্লদেব, গোবিন্দ সোমানী সহ আরো অনেকে। ওই এলাকায় প্রচারে গিয়ে শহীদ লালমোহন মাহাতোর আবক্ষ মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা। 


বিরবাহা হাঁসদার  ভোটের প্রচারে সামিল  হয়েছিলেন কয়েক হাজার মানুষ। গ্রামবাসীরা বিরবাহা কে কাছে পেয়ে আদিবাসী প্রথায় তাকে বরণ করে নেয়। বিরবাহা হাঁসদা গ্রামবাসীদের বলেন জোড়া ফুলে ভোট দিয়ে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আপনারা শক্তিশালী করুন। বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার জন্য আগামী ২৭ শে মার্চ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন এবং বাংলা থেকে বিজেপি ও সিপিএম কে বিদায় জানাবেন। 


তিনি গ্রামবাসীদের বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য তার উন্নয়নের হাতকে শক্তিশালী করতে আপনারা জোড়া ফুলে চিহ্নে ভোট দিবেন এবং জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। 


গত দশ বছরে জঙ্গলমহলের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি কি কাজ করেছে তা তিনি গ্রামবাসীদের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন আমি আপনাদের বাড়ীর মেয়ে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করবো। আপনারা আমাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং জঙ্গলমহলের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.